দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ শিশু। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট))-এ নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর প্রতিবাদে শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকায় ভিসি নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দিয়ে প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম-এর আকদ সম্পন্ন হয়েছে।
দেশে এসএসসি ও এইচএসসি শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরা কোম্পানির সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করেছে
আলোচিত শিক্ষক শেহরিন আমিন মোনামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভে করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনাকে ঘিরে পরস্পরবিরোধী অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির। এতে মূলধারার ছাত্র সংগঠনগুলো একে অপরকে দায়ী করছে বলে জানা গেছে।
২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুসের বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমের কথা বিবেচনায় নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে
আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক প্রগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে