| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেয়া হবে

দেশের স্বাস্থ্যখাতে বর্তমান বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিস্তারিত...

৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী জুন মাস থেকে দুই ধাপে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বর্তমানে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কিছু ঘাটতি রয়েছে। তবে জুনের মধ্যেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

বিস্তারিত...

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও'র টিকা দিল চীনের সিনোভ্যক

বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।

বিস্তারিত...

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৯২

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। বাকি ৬ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিস্তারিত...

হাম পরিস্থিতি উদ্বেগজনক : মৃত্যু ৪১৫, আক্রান্ত অর্ধলক্ষাধিক ছাড়ালো

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সময়ে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে।

বিস্তারিত...

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৩৫ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮২

দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিস্তারিত...

দেশে বাড়ছে হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ শিশুর

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বিস্তারিত...

দেশে ভ্যাকসিন সংকট তৈরি হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ টিকা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান দেশে পৌঁছেছে

বিস্তারিত...

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে ও বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিস্তারিত...

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে দু’জন এবং বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৫৬ জন রোগী।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েই চলেছে

দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামজনিত এবং বাকি ৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক উপসর্গে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪