চীনের হুনান প্রদেশে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন
ভারতের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনা ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা ও নাটকীয় রাজনৈতিক পরিস্থিতি। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরি সবখানেই দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চিত্র, যা দেশের সামগ্রিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি, তবে প্রাথমিক প্রবণতাই রাজ্যের রাজনৈতিক আবহে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন গণনা কেন্দ্রের বাইরে দেখা গেছে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং উৎসবমুখর পরিবেশ।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৯২টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক প্রবণতায় এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ২৯৪টি আসনের মধ্যে ১৬৭টিতে এগিয়ে রয়েছে দলটি।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। দুই দফার ভোটগ্রহণ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা শুরু হবে।
, ভারতের অন্যান্য রাজ্যেও ভোট গণনায় বিভিন্ন জোট ও দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে ডিএমকে ৩২টি আসনে এগিয়ে রয়েছে, আর এনডিএ এগিয়ে আছে ২টি আসনে। কেরালায় ইউডিএফ ও এলডিএফ—দুটি জোটই সমানতালে লড়াই করছে এবং উভয়ই ৩৮টি করে আসনে এগিয়ে আছে। এছাড়া আসামে এনডিএ এগিয়ে রয়েছে ১২টি আসনে।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হজ পালনে বয়সসীমা সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, আগে ঘোষণা দেওয়া ১৫ বছরের ন্যূনতম বয়সসীমা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সী শিশু-কিশোররা পরিবারের সঙ্গে পবিত্র হজ পালন করতে পারবে।
মার্কিন বাহিনীকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে হরমুজ প্রণালিকে ‘কবরস্থান’ বানানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। দেশটির সাবেক আইআরজিসি কমান্ডার ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী ফ্লাইটটি রওনা দেয়। দুবাই হয়ে আগামীকাল সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তার মরদেহ।
ভারতে চেন্নাইয়ে চলন্ত বিমান থেকে এক যাত্রীর লাফ দেওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে
ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা আবাসিক ভবনে মধ্যরাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।