যুক্তরাষ্ট্রে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করার পর ঘুষ ও জালিয়াতি মামলায় মার্কিন আদালতে বিরাট স্বস্তি ভারতীয় শিল্পপতি গৌতম আদানির
সৌদি আরবে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ মে) নির্ধারিত ওই হামলা ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা’র কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার সিডনি শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পবেল টাউন এলাকায় এক প্রবাসী বাংলাদেশি পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রী ও দুই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।
পুলিশ জানায়, দুপুরের দিকে দুই কিশোর হঠাৎ মসজিদে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় মসজিদে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মী হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করলে বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন। এছাড়া আরও তিন মুসল্লী প্রাণ হারান।
যুদ্ধ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পাঠানো সংশোধিত একটি প্রস্তাব ফাঁস হয়েছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওই প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে শর্তসাপেক্ষে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে তেহরান।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইমাম, মুয়াজ্জিন ও হিন্দু পুরোহিতদের জন্য চালু থাকা মাসিক ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান। সোমবার (১৮ মে) তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশক পর কেরালায় আবারও ক্ষমতায় ফিরলো কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাস রোগ-এর নতুন প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে বিষয়টি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে লিউঝৌ শহরের লিউনান জেলায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনী চলাকালে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি যুদ্ধবিমান। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছেন বিমানে থাকা চারজন ক্রু সদস্য। তারা সবাই প্যারাশুটের মাধ্যমে নিরাপদে মাটিতে অবতরণ করেন।
বাণিজ্য সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার ঘোষণা দিয়েছে চীন। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠকের পর এই সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি করবে বেইজিং।
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত বলেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে ক্ষমতায় আসা ঠেকাতে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য জোট নিয়ে যে আলোচনা চলছে, তাতে তার কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে একাধিক ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, তিনি ইতোমধ্যে নিজের সিদ্ধান্ত দলের শীর্ষ পর্যায়ের কয়েকজনকে জানিয়ে দিয়েছেন এবং “নিজের শর্তে” পদত্যাগের পরিকল্পনা করছেন।