নেপালের অভিজ্ঞ শেরপা গাইড কামি রিটা শেরপা রবিবার (১৭ মে) তিনি নিজের আগের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ৩২তম বার জয় করে নতুন ইতিহাস গড়েছেন
ভারতগামী ফ্লাইটে টানা কয়েকদিন ধরে ইমেইলে একের পর এক বোমা হামলার হুমকির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে দেশটির বিমানবন্দরে
তিউনিসিয়া ও তুরস্ক আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে
ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের ভেতরে বিশেষ কমান্ডো বাহিনী পাঠিয়ে ইউরেনিয়াম সংগ্রহ বা সরিয়ে নেয়ার মতো একটি গোপন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে যা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানকে ঘিরে আবারও সামরিক উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। শান্তি আলোচনা অচল হয়ে পড়ার পর ইরানে নতুন করে যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাহমুদ হাসান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা এবং দক্ষিণ কোরিয়ার ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
ভারতের রাজস্থানের কোটার কাছে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) ভোরে লাগা এই আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আগুনে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। শনিবার( ১৬ মে) দেশটির উদ্ধারকর্মী ও পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
ভারতের পাঞ্জাব রাজ্যে গভীর ও সরু নলকূপে পড়ে যাওয়া চার বছরের এক শিশুকে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান শেষে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির নাম গুরকরণ সিং। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় নিজের বাড়ির পাশে খেলার সময় সদ্য খোঁড়া একটি নলকূপে পড়ে যায় শিশুটি।
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া। যৌথ এই অভিযানে গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে দুই দিনের উচ্চপর্যায়ের সংলাপ শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’ হরমুজ প্রণালির কাছাকাছি অঞ্চলে মোতায়েন করছে। ফরাসি সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে জানিয়েছেন, যুদ্ধজাহাজটি বর্তমানে আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে ওই অঞ্চলে অবস্থান করছে।
ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় জুমার নামাজে পুলিশের বাধাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার ৯ ১৫ মে) নগরীর শহরের রাজাবাজার ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মুসল্লিদের সঙ্গে বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জাপানের পূর্ব উপকূলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।