পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫ মে) অধিবেশন শুরু হওয়ার আগেই বিধানসভা কক্ষে ব্যাপক হট্টগোল দেখা দেয়। একপর্যায়ে স্পিকার নির্বাচন শুরুর আগেই ওয়াকআউট করেন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি আর বেশি ধৈর্য ধরতে চান না। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো উচিৎ তেহরানের। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি আর বেশি ধৈর্য ধরবো না
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং থেকে এয়ার ফোর্স ওয়ানে করে দেশে ফেরার সময় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়, যেখানে লাল গালিচা, পতাকা নাড়ানো অভ্যর্থনা ও সামরিক ব্যান্ডের পরিবেশে পুরো অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।
রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আর জোটনির্ভর রাজনীতিতে না গিয়ে নিজেদের শক্তিতে সংগঠন গড়ে লড়াইয়ের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। দলের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা যায়, তিনি স্পষ্টভাবে বলেছেন “জোটের ভরসা নয়, নিজেদের শক্তিতেই লড়তে হবে।”
যুক্তরাষ্ট্রে ভারতের শীর্ষ ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি-এর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহারের পথে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বলিভিয়ায় অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। খনি শ্রমিক ও গ্রামীণ ইউনিয়নের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলন এখন আরও তীব্র আকার ধারণ করেছে, যেখানে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে।
চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন আমদানিতে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দীর্ঘদিনের শুল্কসংক্রান্ত উত্তেজনার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
ইরানি আইনপ্রণেতা কামরান ঘাজানফারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালাতে পারে
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে দুই নেতার সরাসরি বৈঠকে এ বিষয়টি উঠে আসে। বৈঠকে শি জিনপিং বলেন, তাইওয়ান ইস্যু দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়।
আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তাদের বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা দিয়েছে
আইনজীবীর বেশে কোলকাতা হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি হাইকোর্ট চত্বরে পৌঁছালে সেখানে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ভিড়ের সৃষ্টি হয়।
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালেএতে অন্তত একজন নিহত এবং বহু মানুষ আহত হয়
ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনার আওতায় রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করেছে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিদ্বন্দ্বিতার পথে না গিয়ে সহযোগিতা ও মিত্রতার পথে অগ্রসর হওয়া। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ে ট্রাম্পকে স্বাগত জানান শি। এরপর দুজন বৈঠকে বসেন