চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের গ্রেট হল অফ পিপলে বৃহস্পতিবার (১৪ মে) চীনের স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে বৈঠকে বসেছেন
কিউবার জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে
শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ঝড়-বৃষ্টিতে রাজ্যের ভাদোহী, ফতেহপুর ও বুধাউনসহ অন্তত পাঁচটি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগামী মাস থেকে থাইল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক ভ্রমণকারীদের অতিরিক্ত ৫০% যাত্রী পরিষেবা ফি দিতে হবে।বিশেষত, এয়ারপোর্টস কর্পোরেশন অফ থাইল্যান্ড (AOT) আগামী ২০শে জুন থেকে আন্তর্জাতিক যাত্রীদের জন্য পরিষেবা ফি ৭৩০ বাথ থেকে বাড়িয়ে ১,১২০ বাথ করবে। এই বর্ধিত ফি থাইল্যান্ডের ছয়টি প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি, ডন মুয়াং, চিয়াং মাই, মে ফা লুয়াং, চিয়াং রাই, ফুকেট এবং হাত ইয়াই থেকে যাত্রা করা সকল আন্তর্জাতিক যাত্রীদের জন্য প্রযোজ্য হবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের কনফারেন্স রুমে
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী জায়ান্ট প্রযুক্তি কোম্পানিগুলোর একঝাঁক শীর্ষ নির্বাহী তার সফর সঙ্গী হয়েছেন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর-এর কাংপোকপি জেলায় ভয়াবহ সশস্ত্র হামলায় তিনজন বিশিষ্ট চার্চ নেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। হামলার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয়েছে ২ নম্বর জাতীয় সড়কে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করা হচ্ছে
আন্তর্জাতিক মিশনের অংশ হিসেবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হলে হরমুজ প্রণালিতে দুটি মাইন অপসারণ জাহাজ পাঠাতে পারে ইতালি
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে
জাপানের একটি কোম্পানি তাদের পণ্য রঙিন প্যাকেটের বদলে সাদাকালো প্যাকেটে মোড়কজাত করবে
ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দখলদার ইসরায়েলের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে গুপ্তচরবৃত্তির দায়ে
প্রতিবেদন অনুযায়ী, ইরানের উত্থাপিত প্রধান পাঁচটি শর্ত হলো,সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, বিশেষ করে লেবানন অঞ্চলে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেয়া, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি দেয়া।
আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৯ বছর বয়সী ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে