২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে ইরান জাতীয় ফুটবল দল। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত মেক্সিকোকে বেছে নিয়েছে ‘টিম মেল্লি’।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘটা করে পরিচয় করালেও তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে ইরান। ভিসা জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে নির্ধারিত অনুশীলন ক্যাম্প সরিয়ে এখন মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করেছে দলটি। ফিফা ইতোমধ্যে এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
জার্মান কাপ ডিএফবি পোকালের মেগা ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ফিরছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর এবার তাকে দেখা যাবে শ্রীলঙ্কার জনপ্রিয় টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।
লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় ২০২৬–২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন থমাস ডুলি। শুক্রবার (২২ মে) সকালে রাজধানীতে পৌঁছান জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই কোচ। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দেয়।
আফগানিস্তানে তালেবান শাসন পুনঃপ্রতিষ্ঠার পর খেলাধুলা থেকে কার্যত নির্বাসিত হওয়া নারী ক্রিকেটারদের জন্য অবশেষে এলো আশার আলো। দীর্ঘ পাঁচ বছর পর আবারও আন্তর্জাতিক পরিবেশে মাঠে নামার সুযোগ পাচ্ছেন আফগানিস্তানের শরণার্থী নারী ক্রিকেটাররা।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল শুধু আমাজনের অরণ্য কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়; বিশ্বজুড়ে দেশটির সবচেয়ে বড় পরিচয় ফুটবল। ব্রাজিলের মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে ফুটবল এমনভাবে মিশে গেছে যে, একে আলাদা করে দেখার সুযোগ নেই। কার্নিভালের উচ্ছ্বাস, সাম্বার ছন্দ আর ফুটবলের নান্দনিকতা মিলেই গড়ে উঠেছে ব্রাজিলের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়।
২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। তবে এখনো যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইরান জাতীয় ফুটবল দল। অবশেষে বৃহস্পতিবার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার আবেদন করেছেন ইরানের খেলোয়াড় ও কর্মকর্তারা।
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। দীর্ঘ ছয় দশক ধরে কোনো বড় আন্তর্জাতিক ট্রফি জিততে না পারার আক্ষেপ ঘোচাতে এবার পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।
ভারতের জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামি স্ত্রীর দায়ের করা চেক বাউন্স মামলায় বেকসুর খালাস পেয়েছেন। দীর্ঘ চার বছর ধরে চলা এই মামলার রায় বুধবার ঘোষণা করেন আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বিশ্বকাপের ঠিক আগে বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দলের অন্যতম ভরসার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপ করতে গিয়ে হাতের আঙুল ভেঙে ফেলেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও পাকিস্তানের পর ভারতকেও পেছনে ফেলেছে কোচ ফিল সিমন্সের শিষ্যরা