বিশেষ প্রতিনিধি, nipon।।
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা ২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন জার্সির নকশা প্রকাশ করেছে, যা ফুটবল এবং বাস্কেটবলের এক অপূর্ব মিলন ঘটাচ্ছে। নতুন ডিজাইনে সম্মান জানানো হয়েছে প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট এবং তার দল লস অ্যাঞ্জেলস লেকার্স-এর প্রতি।
আগামী মৌসুমের জন্য বার্সার অ্যাওয়ে জার্সি হবে গাঢ় বেগুনি রঙের, যার ওপর থাকবে সোনালী রঙের লোগো। এই ডিজাইনটি সরাসরি কোবি ব্রায়ান্টের ‘ব্ল্যাক মাম্বা’ পরিচয়কে শ্রদ্ধা জানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাস্কেটবলপ্রিয় বার্সা ভক্তরা ইতিমধ্যেই নতুন লুককে প্রশংসা করছে। সাধারণ হলুদ বা সাদা রঙের বাইরে গিয়ে ক্লাব এবার বেছে নিয়েছে একটি রাজকীয় রঙের প্যালেট।
হোম জার্সিতেও আসছে বড় পরিবর্তন। সাতটি ভিন্ন শেড ব্যবহার করে তিনটি লাল এবং তিনটি নীল রঙের গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি করা হবে। ধারণা করা হচ্ছে, এটি নবনির্মিত স্পোটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়াম-এর আধুনিক স্থাপত্য এবং আলোকসজ্জার প্রতি শ্রদ্ধা স্বরূপ নকশা করা হয়েছে।
নতুন জার্সিতে স্পোটিফাই এবং নাইকির লোগোও দেখা যাবে। যদিও ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট হেডলাইন্সের ফাঁস করেছে নতুন ডিজাইনগুলো, তবে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও এ তথ্য নিশ্চিত করেনি। তবে এবারের মতো এপ্রিলের শুরুর দিকে নতুন মৌসুমের সম্ভাব্য কিট নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি হয়ে গেছে।