বিশেষ প্রতিনিধি, nipon।।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন। আল জাজিরা সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে গাজা সিটির পশ্চিমে আল‑রাশিদ সড়কে মোহাম্মদ উইশাহ যাত্রা শুরু করলে সেই সময় গাড়িতে সরাসরি ড্রোনের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা একটি সিস্টেম্যাটিক টার্গেটিং এবং হত্যাকাণ্ডের নীতির অংশ। গাজা কর্তৃপক্ষ ইসরায়েলি বাহিনীর এই অপরাধের নিন্দা জানাতে আন্তর্জাতিক সাংবাদিক সংঘ, আরব সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উইশাহর মৃত্যুসহ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এফ এ / আয়না টিভি