বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী ফ্লাইটটি রওনা দেয়। দুবাই হয়ে আগামীকাল সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তার মরদেহ।
এদিকে, একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহও দেশে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মিয়ামি বাংলাদেশ কনস্যুলেট, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিহতদের পরিবার ও স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে মরদেহ হস্তান্তরের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন। পরবর্তীতে তাদের হত্যার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘিরে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবি করেছেন।
হাফিজ/ আয়না নিউজ