বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বুধবার (৬ মে) হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এছাড়া গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং খুব সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাবো।
মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগেই একটি সমঝোতা হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক হামলা শুরুর হুঁশিয়ারিও দেন তিনি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তেহরান এখনো যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে আদান-প্রদান হওয়া নথিগুলো পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত বন্ধে ট্রাম্প একাধিকবার আশাবাদ ব্যক্ত করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মতবিরোধ এখনো রয়ে গেছে।
হাফিজ/ আয়না নিউজ