বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকারের যাত্রা শুরু হয় বলে জানানো হয়েছে।
শনিবার ( ৯ মে) স্থানীয় সময় বেলা ১১টার পর শপথগ্রহণ শুরু হয়। হুডখোলা গাড়িতে শুভেন্দুকে সঙ্গে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন মোদি।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্রিগেড চত্বরে অনুষ্ঠিত এই শপথগ্রহণ ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জেপি নড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তসহ অনেকেই ছিলেন।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্র ও রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা ও মন্ত্রীরা। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলে দলে জড়ো হন বিজেপির নেতাকর্মীরা, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
হাফিজ/ আয়না নিউজ