বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
উপসাগরীয় দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইসরায়েলের পাশে থাকবে নাকি ইরানের। মঙ্গলবার (১২ মে) ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে বলেন মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে এবং ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে।
গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের কারণে অনেক আরব দেশ এখনো ক্ষুব্ধ অবস্থানে রয়েছে। ইসরায়েল ছিল কেবল ক্ষুধাবর্ধক খাবার, কিন্তু আমেরিকাই সবসময় ইরানের মূল লক্ষ্য। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনের পক্ষে হাকাবি বলেন,উপসাগরীয় দেশগুলোকে একটি সিদ্ধান্ত নিতে হবে, ইরান নাকি ইসরায়েল।
আরও পড়ুন-
দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে পুড়ছে ৭ হাজার একর এলাকা
উপসাগরীয় দেশগুলো দেখেছে ইসরায়েল সহযোগিতা করেছে, আর ইরান হামলা চালিয়েছে উল্লেখ করে হাকাবির দাবি ইসরায়েল উপসাগরীয় দেশগুলোর ভূমি দখল করতে চায় না এবং ক্ষেপণাস্ত্রও ছুড়ছে না। যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে তখন মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্য কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়।
মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে।
এফ এ/আয়না