বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
বার্সেলোনা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছে। কিন্তু কাতালান ক্লাবটি শিরোপা জয়ের পর কিছুটা ছন্দ হারিয়ে টানা ১১ জয়ের পর পেল হারের স্বাদ।কাতালান ক্লাবটি প্রতিপক্ষ আলাভেসের কাছ থেকে ম্যাচ শুরুর আগে ‘গার্ড অব অনার’ পেলেও মাঠের খেলায় নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় হান্সি ফ্লিকের দল আলাভেসের কাছে ১-০ গোলে হেরেছে।
বলের দখলে বার্সেলোনা পুরো ম্যাচে আধিপত্য দেখালেও আক্রমণভাগ ছিল পুরোপুরি নিষ্প্রভ। রবার্ট লেভানদোভস্কি, দানি ওলমোদের নিয়ে সাজানো আক্রমণ থেকেও আলাভেসের রক্ষণে ভীতি ছড়াতে বার্সেলোনা ব্যারথ। প্রথমার্ধে যোগ করা সময়ে আলাভেসের ইব্রাহিম দিয়াবাতের করা ম্যাচের একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
বিশ্বকাপ ঘিরে বিদেশি সমর্থকদের জন্য ভিসা বন্ড নীতি শিথিল করল যুক্তরাষ্ট্র
বার্সেলোনা ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কার্যকর ফুটবল খেলতে পারেনি। প্রথমার্ধে ছয়টি এবং দ্বিতীয়ার্ধে দুটি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না। অন্যদিকে আলাভেসের নেওয়া নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যভেদী। লা লিগায় বার্সেলোনা টানা ১১ জয়ের পর এই ম্যাচে হারায় চলতি মৌসুমে এটি ছিল তাদের পঞ্চম হার। গত রোববার ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করে বার্সা।