বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনার আওতায় রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার (১৩ মে) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষর করা ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষের মতো কোনো পশু এখন থেকে জবাই করা যাবে না। নিয়ম অমান্যে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানার বিধান জন্ম দিয়েছে রাজনৈতিক বিতর্কের।
জবাইয়ের উপযোগী হিসেবে সনদ পেতে হলে পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি, প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। পাশাপাশি গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে কোনো পশু স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে তবেই সেটিকে জবাইয়ের জন্য বিবেচনা করা হতে পারে।
শুধু পশু জবাই নয় পশু জবাইয়ের স্থান নির্ধারণের বিষয়েও রাজ্য সরকার বিজেপি কড়াকড়ি আরোপ করে জানিয়েছে নতুন নিয়ম অনুযায়ী,শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত নির্দিষ্ট স্থানে জবাই করতে হবে। রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ কোনো খোলা জায়গায় পশু জবাই করা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নতুন নিয়ম যথাযথভাবে পালিত বা তদারকি করার জন্য পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত সরকারি কর্মকর্তারা পরিদর্শন করবেন। পরিদর্শন কাজে বাধা দেওয়াকেও আইনের লঙ্ঘন হিসেবে শাস্তির বিধানে যেকোনো ধারা ভঙ্গ করলে অপরাধীকে এক হাজার রুপি জরিমানা, ছয় মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
আরও পড়ুন-
মমতার নিরাপত্তায় কোনও গাফিলতি নয় : শুভেন্দু
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন সরকারের এই ত্বরিত সিদ্ধান্তগুলো পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
এফ এ/আয়না