বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯) মে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানান।
তিনি জানান প্রযোজক তরুণ দাস তাঁকে একটি ফোন করে তাঁকে গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়।
অভিনেতা জানান, ২০১৮ সালের মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি বাংলা ছবিতে কাজের জন্য তাঁর কাছ থেকে ১৫ লাখ রুপি অগ্রিম নেওয়া হয়েছিল।
কিছুদিন পর পরিচালক নিজে সোহমকে জানান, প্রযোজকের আচরণ ভালো না হওয়ায় তিনি কাজটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সেই সিনেমার কাজ আর এগোয়নি। সম্প্রতি ওই প্রযোজক তাঁর কাছ থেকে দেওয়া ১৫ লাখ রুপি ফেরত চান। তবে তাঁর দাবি, নিয়ম অনুযায়ী শুটিং বা প্রজেক্ট বাতিল না হলে অগ্রিম টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই।
অন্যদিকে প্রযোজক তরুণ দাসের দাবি, শুটিংয়ের জন্য বারবার তারিখ চাওয়া হলেও অভিনেতা সময় দিতে পারেননি, যার কারণে সিনেমাটি তৈরি হয়নি।তবে প্রযোজকর এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিযোগ করছেন সোহম। সোহম স্পষ্ট জানিয়ে দেন তিনি টাকা ফেরত দেবেন না।
অভিনেতার অভিযোগ, সম্প্রতি টাকা ফেরত দিতে রাজি না হওয়ায় তরুণ দাস অফিসে গিয়ে চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে মঙ্গলবার রাতে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতেই এবার আইনি পথে হাঁটাবে সোহম।