বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। দীর্ঘ ছয় দশক ধরে কোনো বড় আন্তর্জাতিক ট্রফি জিততে না পারার আক্ষেপ ঘোচাতে এবার পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।
কেইন জানান, দলটি বর্তমানে খুব ভালো ছন্দে আছে এবং খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি। তার মতে, সাম্প্রতিক টুর্নামেন্টগুলোর অভিজ্ঞতা ইংল্যান্ডকে আরও পরিণত করেছে এবং এবার সেই অভিজ্ঞতাই বড় মঞ্চে কাজে লাগাতে চান তারা।
তিনি আরও বলেন, “আমরা জানি দায়িত্ব কত বড়। ইংল্যান্ডের মানুষের প্রত্যাশা সবসময়ই উচ্চ। আমরা সেটাকে চাপ হিসেবে না নিয়ে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি।”
ইংল্যান্ড কোচিং স্টাফও দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে একটি শক্তিশালী স্কোয়াড গড়ার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে, এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে অন্যতম শিরোপা-প্রত্যাশী দল হিসেবে দেখা হচ্ছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, কেইনের নেতৃত্ব ও বর্তমান ফর্ম ইংল্যান্ডের স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হাফিজ/ আয়না নিউজ