বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশের সঙ্গে একযোগে ঈদের নামাজ আদায় করা হবে। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক চূড়ান্ত করা আলেম ও দায়িত্বশীলরা।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তালিকাটি চূড়ান্ত করা হয়।
জামাতের সময়সূচি ও ইমাম-মুকাব্বির তালিকা
প্রথম জামাত: সকাল ৭টা
ইমাম: বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান
মুকাব্বির: মুয়াজ্জিন কারি ইসহাক
দ্বিতীয় জামাত: সকাল ৮টা
ইমাম: ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান (জাকাত ফান্ড বিভাগের পরিচালক, রুটিন দায়িত্ব)
মুকাব্বির: চিফ খাদেম মো. নাসির উল্লাহ
তৃতীয় জামাত: সকাল ৯টা
ইমাম: মুফতি মো. আব্দুল্লাহ
মুকাব্বির: মো. রুহুল আমিন
চতুর্থ জামাত: সকাল ১০টা
ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন (উপ-পরিচালক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ)
মুকাব্বির: মো. আব্দুল হাদী
পঞ্চম ও শেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট
ইমাম: জুবাইর আহাম্মদ আল-আযহারী (ধর্মীয় প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি)
মুকাব্বির: মো. আমির হোসেন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। বিকল্প মুকাব্বির হিসেবে প্রস্তুত রাখা হয়েছে মো. শামসুল হককে।
সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায়ের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
হাফিজ/ আয়না নিউজ