বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা।
আগামী সোমবার (২৫ মে) থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরেফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ছয় শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি, এবারের ঈদযাত্রাও হবে শান্তিপূর্ণ।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকেই এই মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল পর্যন্ত সেতুতে নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে। তবে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত আরও ৪টি বুথসহ মোট ১৮টি বুথ চালু করা হবে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরে ফেরা মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে নিয়োজিত রয়েছেন। এবারের ঈদযাত্রা সম্পূর্ণ স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ করতে এই যানযট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ
সূর্যয় / আয়না নিউজ