বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (২৪ মে) সকালে শহরের শের-এ বাংলা সড়কে ইসলামী ব্যাংকের সামনে ‘সচেতন গ্রাহক’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রায় দুই শতাধিক গ্রাহক অংশ নেন। তারা ব্যাংকের বর্তমান কার্যক্রম ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তে ইসলামী ব্যাংকের স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।
আরও পড়ুন :
শৈলকুপায় সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
তাদের মতে, এ পরিস্থিতির কারণে শুধু ব্যাংকটির কার্যক্রমই নয়, দেশের অর্থনীতি এবং লাখো গ্রাহকের আমানতও ঝুঁকির মুখে পড়ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ