বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
স্মার্টফোন ও ইন্টারনেট থেকে দূরে থাকলেই ফিরবে মানসিক প্রশান্তি, বাড়বে মনোযোগ। সম্প্রতি পিএনএএস নেক্সাস জার্নালে প্রকাশিত ৪০০ জনের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের ওপর দুই সপ্তাহব্যাপী এক গবেষণায় এ তথ্য ওঠে আসে।
অতিরিক্ত স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের মনোযোগ কমে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটা এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দড়িয়েছে।
গবেষকরা দাবি করছেন, ডিজিটাল আসক্তির এই ক্ষতিগুলো স্থায়ী নয়, মাত্র এক সপ্তাহ স্মার্টফোন ব্যবহার কমালেই উদ্বেগ, বিষণ্ণতা এবং অনিদ্রার মতো জটিলতাগুলো অনেকাংশে কমে আসবে।
গবেষণায় দেখা যায়, প্রতিদিন অন্তত এক ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানোর মতো ছোট্ট পরিবর্তনও হতে পারে আপনার মানসিক প্রশান্তি।
সূর্যয় / আয়না নিউজ