বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী দীপা খন্দকার। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের অভিনয় জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। টানা ২২ দিন ধরে কানের তীব্র ব্যথা এবং একের পর এক অনাকাঙ্ক্ষিত শারীরিক আঘাতের শিকার হয়ে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
বুধবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব দুঃসংবাদ জানান। গত ২৭ মে তিনি নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন।
তিনি বলেন, মে মাসের ২৭ তারিখ ইএনটি-নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা সমস্যায় কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেল। বুধবার(১৮জুন) শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেলো।
দীপা খন্দকারের বান্ধবী পেশায় চিকিৎসক জানালেন টিটেনাস ইনজেকশন দেওয়ার কথা। অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’ এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
অভিনেত্রীর বান্ধবীও পেশায় চিকিৎসক। জানালেন, বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস দিতে হবে। এমন বৈরি পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা।
সূর্যয় / আয়না নিউজ