বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। দুর্ঘটনায় হাত ও পায়ে গুরুতর আহত হন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
জভান লেখেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পোস্টে অভিনেতা লেখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।
দুর্ঘটনার সতর্কবার্তা নিয়ে লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কিভাবে, কার সঙ্গে ঘটবে তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।
অভিনেতার এমন পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগী ও শুভাকাঙক্ষীরা।
সূর্যয় / আয়না নিউজ