বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
নাটোর প্রতিনিধি: নাটোরে সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের ব্যক্তিগত তহবিল হতে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা নাটোর পৌরসভার ৭ নং ওর্য়াডের হাফরাস্তা উত্তর বড়গাছা মধ্যপাড়া জামে মসজিদে পঞ্চাশ হাজার টাকা বিতরন করা হয়।
এসময় মেয়র জানান, তিনি নাটোর শহরের প্রতিটা মসজিদে জুম্মার নামাজ আদায় করার চেষ্টা করে। প্রতিবারের মতো শুক্রবার (১৯জুন) তিনি নাটোর পৌরসভার ৭ নং ওর্য়াডের হাফরাস্তা উত্তর বড়গাছা মধ্যপাড়া জামে মসজিদে নামাজ আদায় করছেন। তারই প্রেক্ষিতে তিনি আজ এই মসজিদে নামাজ পড়ে মসজিদের উন্নয়ন কাজে পঞ্চাশ হাজার টাকা নিজ তহবিল থেকে বিতরন করলেন।
এসময় তিনি জানান, নাটোর পৌরসভার মেয়র থাকাকালীন সময় পৌরসভার সব থেকে বেশী উন্নয়ন হয়েছে। এজন্য তিনি সাধারন জনগনের দোয়া প্রার্থী। তিনি বিগত দিনে যে ভাবে সাধারন জনগনের পাশে ছিলেন সামনের দিন গুলোতেও ঠিক সেই ভাবেই পৌর বাসীর সেবা করে যাবেন। ভোটের আর বেশী দিন বাকী নেই তাই তিনি প্রতিটা জনগনের দোরগোড়ায় যাচ্ছেন।
সুফি সান্টু/ সূর্যয় / আয়না নিউজ