| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বজ্রপাতের গতিতে ছড়াচ্ছে হাম: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 126290 বার পঠিত
বজ্রপাতের গতিতে ছড়াচ্ছে হাম: স্বাস্থ্যমন্ত্রী

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের মতো বেড়েছে হাম। আকস্মিকভাবে হাম দেখা দেয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার বলে জানালেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ বিষয়ে আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী রোববার থেকে সারাদেশে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বল্পতম সময়ের মধ্যে একটি জাতীয় জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি বলেন, রোববার থেকে আমরা মাঠপর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করব, ইনশাল্লাহ।

তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী দুই দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং বিদ্যমান ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী হাম রোগ নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪