| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা লিগের প্রস্তাবনায় ৬ ভেন্যু

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 117064 বার পঠিত
ঢাকা লিগের প্রস্তাবনায় ৬ ভেন্যু

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের অর্থ উপার্জনের উৎস ঢাকা লিগ। এবার ঢাকা লিগ যথা সময়ে না হওয়ায় সংশয় ছিল আদৌ মাঠে গড়াবে কিনা এবারের লিগ। আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া পরিচালনা পর্ষদের  সিদ্ধান্তের কারনে আটকে ছিল লিগটি। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব পাওয়ার পর আশার আলো দেখা যাচ্ছে লিগটি নিয়ে। 

বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটাররা ঢাকা লিগ মাঠে না গড়ানোয় হতাশা প্রকাশ করেছিলেন। তামিম ইকবাল বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে জানান গতকাল (বৃহস্পতিবার) বিসিবি সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসে সেখানে তারা সকলে সম্মতি প্রদান করেছেন লিগ খেলতে। বিসিবির এ সিদ্ধান্তে ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা অনেকটা কেটে যায়। চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা। 

যেহেতু একদিনেই ৬টি ম্যাচ খেলার ব্যাপারে ওই সভায় আলোচনা হয় সেক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য বিকেএসপি ১ ও ২ নং গ্রাউন্ড, পিকেএসপি, রাইডার্স এরেনা, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন ভ্যালি গ্রাউন্ড প্রস্তাবনার কথা ভাবা হয়েছে। 

 


এফএ / আয়না টিভি     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪