আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর এ বিশ্বকাপকে সামনে রেখে ৫২ জন রেফারির তালিকা প্রকাশ করেছে ফিফা যা ফিফার ইতিহাসে এক অনন্য রেকর্ড। যেখানে টানা দ্বিতীয়বার দুই নারী রেফারি ছেলেদের বিশ্বকাপের দায়িত্ব পেলেন। শুধু তাই নয় ৩ নারী সহকারী রেফারি এবং একজন নারী ভিডিও ম্যাচ অফিসিয়ালও নির্বাচিত হয়েছেন এই মেগা টুর্নামেন্টটির জন্য।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ২০২২ সালের কাতার আসর দিয়ে নারী রেফারিরা ছেলেদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। ৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ার পাশাপাশি ১২৯ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে ৩ জন করে নারী রেফারি ও সহকারী রেফারি নিয়োগ দিয়েও করতে চলেছে ইতিহাস। দল বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ম্যাচসংখ্যা একইভাবে ম্যাচ অফিসিয়ালের সংখ্যাও।
আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য নারী রেফারি হিসেবে যুক্তরাষ্ট্রের টরি পেনসো ২০২৩ সালের নারী বিশ্বকাপ ফাইনালেরও রেফারি ছিলেন। পুরুষদের বিশ্বকাপে নারী রেফারি হিসেবে টরি পেনসোর এটি দ্বিতীয় অংশ গ্রহন। এছাড়া নারী রেফারি হিসেবে মেক্সিকোর কাটিয়া গার্সিয়াকে অন্তর্ভুক্ত করে গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে ফিফা।
ছয়জন নারী ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হওয়া চার বছর আগে কাতারে শুরু হওয়া একটি ধারাবাহিকতারই অংশ উল্লেখ করে ফিফার রেফারিজ প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেছেন, রেফারিংকে নারীকে আরও এগিয়ে নিতে আমাদের এ প্রচেষ্টা। এবারের বিশ্বকাপে মোট ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও রেফারি।
পাশাপাশি ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের দায়িত্ব পালন করা পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াককে রাখা হয়েছে। কঙ্গোর রেফারি জিন-জ্যাকস এনদালা জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) বিতর্কিত ফাইনাল ম্যাচ পরিচালনা করায় তালিকায় রাখা হয়নি তাকে।
এফএ/ আয়না টিভি