| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়ান গেমসে তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 117031 বার পঠিত
এশিয়ান গেমসে তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে তাইপেকে আবারও হারিয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে। আজ (শুক্রবার) স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল বাছাই টুর্নামেন্টে তারা হংকংকে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে এশিয়ান গেমসে নাম লিখিয়েছিল বাংলাদেশ। 

চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এই টুর্নামেন্ট। লাল-সবুজের প্রতিনিধিরা গ্রুপপর্বের খেলায় জিতে আজ স্থান নির্ধারণী ম্যাচেও জিতলো। ম্যাচের সাত মিনিটে আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে গোলে তিন মিনিট পর সমতা আনে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও আশরাফুলের পেনাল্টি কর্নারের গোল বাংলাদেশকে লিড এনে দিলে ২-১ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বিরতির পর তাইপে আবারও সমতা আনলে  ৪ মিনিটের পর মেহরাব হোসেন সামিনের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। ম্যাচে তাইপে প্রাধান্য বিস্তার করলেও গোল করতে না পারায় জয় তুলে নেয় বাংলাদেশ।  



এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪