| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 114260 বার পঠিত
১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। পিএসএলে খেলার কারণে নাহিদ রানা, তানজিদ হাসান ও মোস্তাফিজুর রহমানকে সিরিজ খেলতে দেশে ফিরতে হচ্ছে। তাদের এনওসি ১২ এপ্রিল পর্যন্ত কার্যকর ছিল।

ব্যাটিং বিভাগে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে বিকল্প রাখা হয়েছে মোহাম্মদ সাইফ হাসানকে। মিডল অর্ডারে ব্যাটিং শক্তি বাড়ানোর দায়িত্ব থাকছে তাওহীদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন-এর ওপর।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তরুণ গতিতারকা নাহিদ রানা। স্পিন বিভাগে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে থাকবেন তানভীর ইসলাম। মিডল ওভারে উইকেট এনে দেওয়ার বড় ভরসা হিসেবে থাকছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪