| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহানুভূতিতে নাগরিকত্ব হারালো ৬৯ জন

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 77306 বার পঠিত
সহানুভূতিতে নাগরিকত্ব হারালো ৬৯ জন

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইন ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে। ইরানের শত্রুতাপূর্ণ এবং অপরাধী কার্যক্রমের প্রতি সহানুভূতি প্রকাশ ও প্রশংসা করার দায়ে বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছেন বলে জানিয়েছে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা দ্য বাহরাইন নিউজ এজেন্সি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রায় দু’যুগ ধরে পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে  দ্বন্দ্ব চলমান।  গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ ইস্যুতে জেনেভায় কয়েক দফা বৈঠকে কোনো মীমাংসা না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ বিমান মধ্য দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ।

আরও পড়ুন-

নতুন প্রস্তাব ট্রাম্পের মন মত হয়নি

ইরানের প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরা এবং ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও সেনাস্থাপনাগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করলে মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি বেশ কিছু সরকারি-বেসরকারি ও জ্বালানি অবকাঠামোগত বিভিন্ন স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। 

যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহানুভূতি প্রদর্শন ও ইরানের পক্ষে সমর্থন জানানোর অভিযোগে গত মার্চে বেশ কয়েক জনকে গ্রেফতার করে বাহরাইন। দেশটির হাই ক্রিমিনাল কোর্টে সে সময় বিচার শুরু হলেও সেই বিচারেরই রায় ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার।  


এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪