জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে। ইরানকে সতর্ক করে গত সোমবার (২৭ এপ্রিল) জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে মার্জ বলেছেন, তেহরান বর্তমানে এই যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকলেও ওয়াশিংটনের সামনে এই সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পথ নেই তাদের কাছে। তিনি আগের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের উদাহরণ টেনে বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সমস্যা হিসেবে বর্ণনা করে তিনি বলেন,সংঘাতে জড়িয়ে পড়ার চেয়ে বেরিয়ে আসাটা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন-
জার্মান চ্যান্সেলর ইরানি কর্মকর্তাদের অত্যন্ত দক্ষ উল্লেখ করে বলেন তারা অত্যন্ত দক্ষতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ধারণার চেয়েও বেশি শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছেন। ইরানি নেতৃত্বে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কারণে যুক্তরাষ্ট্র বার বার অপমানের শিকার হচ্ছে জানিয়ে এই যুদ্ধ বন্ধেরও আহ্বান করে ফ্রেডরিক মার্জ জানান চলমান সংঘাতের কারণে জার্মানির অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
এফএ/ আয়না