| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জাতিসংঘের আনক্লজ মানতে ইরান বাধ্য নয় ’

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 76230 বার পঠিত
‘জাতিসংঘের আনক্লজ মানতে ইরান বাধ্য নয় ’

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জানিয়েছেন,ইরান জাতিসংঘের সমুদ্র আইন বা ‘আনক্লজ’ মেনে চলতে আইনিভাবে বাধ্য নয়। হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক কঠোর নৌ-পদক্ষেপগুলোর পক্ষে জোরালো অবস্থান নিয়ে তিনি সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে ইরানি প্রতিনিধি‘দ্বিমুখী নীতি’ অবলম্বনের তীব্র সমালোচনা করে ইরাভানি অভিযোগ তোলেন ওই দেশগুলো ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অবৈধ নৌ-অবরোধের বিষয়ে নীরব থেকে কেবল ইরানের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ইরাভানি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অত্যন্ত অস্থিতিশীল ও যুদ্ধকালীন পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ নৌ-চলাচলের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে তেহরান এই বিশেষ ব্যবস্থাগুলো গ্রহণ করেছে। 

আরও পড়ুন-  

যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে : জার্মান চ্যান্সেলর

সামুদ্রিক নিরাপত্তা ও নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং তাদের কর্মকাণ্ডের সঙ্গে এই উদ্বেগের কোনো সামঞ্জস্য নেই জানিয়ে তিনি বলেন ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক ও সামরিক অবরোধকে পাশ কাটিয়ে যাওয়ার কারনেই আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্ব তেলের বড় একটি অংশ পরিবাহিত হয় এবং বর্তমানে এই পথে ইরানের কড়াকড়ির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ইরাভানি  ইঙ্গিত দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইরানকে তাদের সমুদ্রসীমানায় হুমকির মুখে রাখা হবে, ততক্ষণ তারা নিজেদের নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না।

আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে তেহরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা চালানোয় পাল্টাপাল্টি অবস্থানের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি নৌবাহিনীর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় বিশ্লেষকদের মত জাতিসংঘের সমুদ্র আইন নিয়ে ইরানের এই প্রকাশ্য বিরোধিতা মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি বড় সতর্কবার্তা। ইরান আনুষ্ঠানিকভাবে এই চুক্তির সব ধারায় স্বাক্ষর করেনি তাই তারা নিজেদের জলসীমায় নিজস্ব নিয়ম কার্যকর করতে চায়। ইরানের এই কঠোর অবস্থানের পর হরমুজ প্রণালিতে পশ্চিমা সামরিক জোটের পরবর্তী পদক্ষেপ কী সেদিকেই নজর আন্তর্জাতিক বিশ্বের।


এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪