| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন দূতাবাসের ফেজবুক পোস্ট

সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্য প্রমাণ হলে ভিসা আবেদন বাতিল

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 74641 বার পঠিত
সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্য প্রমাণ হলে ভিসা আবেদন বাতিল

ডেস্ক রিপোর্ট: সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণকে অনুমোদিত নয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বুধবার সকালে এ সংক্রান্ত পোস্ট দেখা যায় দূতাবাসের পেজে। এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার আওতায় অনুমোদিত নয় উল্লেখ করে ভিসা আবেদনকারীদের সঠিক উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

ফেজবুক পোস্টে বলা হয়, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাহলে তা ভিসার শর্তের পরিপন্থি। এ ধরনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।

এছাড়া ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪