| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগ্রহণ চলছে

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 74616 বার পঠিত
পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগ্রহণ চলছে

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। কুধবার (২৯ এপ্রিল) রাজধানী কোলকাতাসহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই দফার সবচেয়ে আলোচিত লড়াই কলকাতার ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই আসনের ফলাফলকে কেন্দ্র করে গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটাই নির্ধারিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রথম দফার ভোটে রেকর্ড প্রায় ৯২ শতাংশ ভোটার উপস্থিতি দেখা গেছে, যা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দফার ভোটের দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

দক্ষিণবঙ্গ ঐতিহ্যগতভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালের নির্বাচনে এই অঞ্চলের ১৪২টি আসনের মধ্যে ১২৩টি আসনই জয় করেছিল দলটি। বিজেপি পেয়েছিল ১৮টি এবং বামফ্রন্ট মাত্র ১টি আসনে জয়লাভ করেছিল।

এবার এই ঘাঁটি ভাঙার লক্ষ্য নিয়েই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিজেপি। চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি এবং নারীর নিরাপত্তার মতো ইস্যুকে সামনে রেখে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছে দলটি। এ প্রচারণায় অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ‘বহিরাগত’ ইস্যু, রাজ্যের সংস্কৃতি এবং উন্নয়নের বার্তা তুলে ধরে ভোটারদের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগসহ কিছু অনিয়মের অভিযোগও উঠেছে, যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ দফায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির প্রার্থীদের মধ্যে স্বপন দাশগুপ্ত ও রূপা গাঙ্গুলিও আলোচনায় রয়েছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত এই নির্বাচনের ভোট গণনা আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশের মাধ্যমে নির্ধারিত হবে রাজ্যের পরবর্তী রাজনৈতিক দিকনির্দেশনা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪