| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব হবে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 71678 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব হবে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’

ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায় তাহলে সে পাল্টা হামলার আঘাত হবে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’। হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করে ইরান জলপথটি পুনরায় সচল করায় মার্কিন প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি এখনো বন্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধের দুই মাস পেরিয়ে গেলেও। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম হয়েছে আকাশচুম্বী এবং দেখা দিয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও ইরানের তেল রফতানিতে মার্কিন অবরোধের প্রতিবাদে ইরান এই জলপথটি আটকে রেখেছে।

আরও পড়ুন-

২০২২ সালের পর সর্বোচ্চ তেলের দাম

ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেলে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর। 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালাবে ইরান। 


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪