ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে একটি অবিস্ফোরিত বোমা বিস্ফোরিত হয়ে আইআরজিসির ১৪ জন সদস্য নিহত এবং আরও ২ জনআহত হয়েছেন। অবিস্ফোরিত বোমা অপসারণের সময় হঠাৎ করেই সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বোমাটি কী ধরনের তা শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে বলেছে, নিহতরা সবাই আনসার আল মাহদি ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছেসেখানে বেশ কিছু ক্লাস্টার বোমা এবং এয়ার-ড্রপড মাইন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৫৮ দিন বন্ধ থাকার পর বাণিজ্যিক ফ্লাইট চালু তেহরানে
রেভল্যুশনারি
গার্ড কোরের সদস্যরা যুদ্ধবিরতির পর থেকেই দেশের
বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমার অনুসন্ধান এবং সেগুলো নিষ্ক্রিয়
করার কাজ শুরু করেছিল।
এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি
অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে
আইআরজিসি বাহিনীর বোমা বিশেষজ্ঞ টিম।
এফ এ/আয়না