ইরান দুই ব্যক্তিকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। অভিযুক্তদের একজন মধ্য ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার সংবেদনশীল তথ্য সংগ্রহে জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।ইয়াকুব কারিমপুর ও নাসের বাকরজাদেহ ইসরায়েল এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের দায়ে দোষী সাব্যস্ত হলে ইরানের বিচার বিভাগের নিয়মানুযায়ী তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন-
যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত ম্লাদচ মৃত্যু শয্যায়
ইরানে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগে। মোসাদের এক কর্মকর্তার কাছে কারিমপুর গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেয়ার কাজ করতো। আর বাকরজাদেহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা,কৌশলগত স্থাপনা,নাতাঞ্জ এলাকার তথ্য সংগ্রহ করে তা পাচার করতেন।
এফ এ/আয়না