চীনের রেলওয়ে নেটওয়ার্ক গতকাল ১ মে শুক্রবার ২৪ ঘণ্টায় মোট ২ কোটি ৪৮ লাখ যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়ে এক দিনে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনের রেকর্ড করেছে। এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া। বিশ্বের কোনো দেশের রেল নেটওয়ার্ক এর আগে এক দিনে এত বেশি সংখ্যক যাত্রী বহন করেছে এমন রেকর্ড নেই বলে চীনের জাতীয় রেলওয়ে দপ্তরের কর্মকর্তরা জানিয়েছে সিনহুয়াকে। আজ শনিবার দিন-রাত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৭ লাখ যাত্রী চলাচল করবেন বলে আশা করছেন চীনের রেলওয়ে নেটওয়ার্ক।
আরও পড়ুন-
‘বিশ্বখেকো যুক্তরাষ্ট্রকে’ বিতাড়িত করবে ইরান
১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে চীনে ছুটি থাকায় টানা তিন দিনের ছুটি কাটাতে অনেকেই আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে আবার অনেকে নানা স্থানে বেড়াতে যাওয়ায় যাত্রীর সংখ্যা এত বেশি ছিল। তবে সবচেয়ে যাত্রীর ভীড় বেশি ছিল ঝেংঝৌ লাইন এবং চেঙদু লাইনে। অতিরক্ত যাত্রীর চাপ সামাল দিতে ঝেংঝৌ লাইন ১৪০টি এবং চেংদু লাইন ১৮৪টি নতুন রেলগাড়ি যুক্ত করেছে চীনের রেলওয়ে নেটওয়ার্ক।
এফ এ/আয়না