| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান থামার আগেই লাফ দিলো যাত্রী

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 66486 বার পঠিত
বিমান থামার আগেই লাফ দিলো যাত্রী

ভারতে চেন্নাইয়ে চলন্ত বিমান থেকে এক যাত্রীর লাফ দেওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৩ মে) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করলে থামার জন্য মূল রানওয়ে থেকে পাশের ট্যাক্সিওয়ে দিয়ে এগিয়ে যাওয়ার পথে পুরোপুরি থামার আগেই জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেন এক যাত্রী।

 বিষয়টি নিশ্চিত করে চেন্নাই বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, “বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই এমন ঘটনা ঘটেছে। বিমানটি তখনো ধীর গতিতে চলছিল আর ঐ সময় যাত্রী দরজা খুলে লাফ দেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা বিমানের কোনো ক্ষতি হয়নি। যাত্রা পথে ঐ যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানের ভেতর দুইবার বমি করেন। তার অসুস্থতা থেকে তিনি এমন কাজ করেছেন বলে ধারনা করছে বিমানের একটি সুত্র। 

আরও পড়ুন- 

 ট্যাংকার ‘হিউজ’ ১৯ লাখ ব্যারল তেল নিয়ে ইরানের পথে

যাত্রী চলন্ত বিমান থেকে লাফ দিলে পাইলট সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ভারতীয় কেন্দ্রীয় শিল্প বাহিনীর সদস্যরা তাকে আটকের পর পরবর্তী তদন্তের জন্য ঐ ব্যক্তিকে  পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪