| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ নিহত ২১

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 61943 বার পঠিত
চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ নিহত ২১

চীনের হুনান প্রদেশে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

 উদ্ধার অনুসন্ধান অভিযানে প্রায় ৫০০ জন কর্মী  বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা কারখানার আশপাশের কিলোমিটার এলাকার সবাইকে দুর্ঘটনা কবলিত স্থান থেকে সরিয়ে নেয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের আবাসিক ভবনের জানালা ভেঙে যায়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবট ব্যবহার করা হচ্ছে।

 কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজ চলাকালে উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সম্ভাব্য দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে এলাকাজুড়ে আর্দ্রতা বাড়ানোর মতো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

আরও পড়ুন-

 তৃণমূল কার্যালয়ে আগুন-ভাঙচুর ও প্রার্থীকে মারধর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

 আতশবাজি উৎপাদনের জন্য লিউইয়াং শহর বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলো।



এফ /আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪