| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 62543 বার পঠিত
আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা

তেল স্থাপনায় ইরানের ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বিশ্বাসঘাতকতা পূর্ণ’ ও ‘সন্ত্রাসী’ হামলা বলে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত।  গতকাল সোমবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ ধরনের হামলা হলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারিতে বলা হয়েছে, “সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব রক্ষা করতে দ্বিধা করবে না এবং আন্তর্জাতিক আইন মেনেই ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার এবং ক্ষমতা আমিরাত রাখে”।

সোমবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এমিরেতে অবস্থিত ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইরানের ড্রোন হামলা অয়েল ইন্ডাস্ট্রি জোনে বড় আগুনের সূত্রপাতে ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ। ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে তেল শোধনাগার এবং একাধিক ডিপো রয়েছে যা আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনা।

আরও পড়ুন-

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ নিহত ২১

প্রতিষ্ঠান এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে উল্লেখ করেছে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ। ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র আমিরাতকে লক্ষ্য করে ছোড়া হয় যার মধ্যে ৩টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে বিমান বাহিনী। একটি সাগরে পতিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে এ ক্ষেপণাস্ত্র হামলার পরই আমিরাতের তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪