| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবাদ সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 62510 বার পঠিত
সংবাদ সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের ভরাডুবিতে পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি এই জয়কে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন। গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন ঘোষিত সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি।

তৃণমূল কংগ্রেসের পরাজিত এই প্রার্থীর তালিকায় দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ কেন্দ্র ভবানীপুরে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। সোমবার দুপুরে ভোটগণনা চলাকালে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মমতা এবং শুভেন্দু। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দু’জনেই সেখানে অবস্থান করেন। তৃণমূলনেত্রী গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বলেন, “আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। পুরোটা একতরফা হচ্ছে, ধাক্কা দিয়েছে, মেরেছে সিআরপিএফ-এর সামনে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে দানবিক পার্টি। ১০০টারও বেশি সিট লুট করেছে। এই নির্বাচন কমিশন হল বিজেপি কমিশন।” 

আরও পড়ুন-

আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তৃণমূল সভানেত্রীর। এটা ইমমোরাল ভিক্ট্রি মোরাল ভিক্ট্রি নয়। পুরোটাই বেআইনি। জোর করে জিতেছে। লুট, লুট, লুট। আমরা ঘুরে দাঁড়াবই।” প্রতিক্রিয়া জানিয়ে আচমকাই গণনা শেষ হওয়ার আগে কেন্দ্র ত্যাগ করে কালীঘাটের বাড়িতে চলে যান মমতা।

১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কেন্দ্রে থাকা এই দলটির মধ্যম ও তৃণমূল পর্যায়ের নেতারা নির্বাচনে দলের এই ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ। এমন পরিস্থিতিতে কলকাতার কালীঘাটে নিজ বাড়িতে আজ মঙ্গলবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


  এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪