| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে হুঁশিয়ারি জাভানির

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 62505 বার পঠিত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে হুঁশিয়ারি জাভানির

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে উল্লেখ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করার যে কোনো মার্কিন প্রচেষ্টাকে ‘কঠোর জবাবের’ মুখোমুখি হতে হবে।

ট্রাম্পের বর্তমান সমস্যা হরমুজ প্রণালি উন্মুক্ত করা জানিয়ে ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে জাভানি বলেন, ট্রাম্প ৪০ দিনের যুদ্ধ এবং তার পরবর্তী সময়ে  প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি  ইরানের ওপর ‘চাপ প্রয়োগ’ করে এই জলপথটি উন্মুক্ত করার চেষ্টা করছেন। 

আরও পড়ুন-

সংবাদ সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

জাভানি হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে আরও বলেন, আমেরিকা একটি পরাশক্তির মুখোমুখি হয়েছে। আমেরিকার ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি হবে। আমেরিকা তার শক্তির পরীক্ষা নেবে, তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪