| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রবী ঠাকুরের জন্মদিনে পশ্চিমবঙ্গে বিজেপির শপথ

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 62473 বার পঠিত
রবী ঠাকুরের জন্মদিনে পশ্চিমবঙ্গে বিজেপির শপথ

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন বিজেপি ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিন সরকারের শপথ নেবে। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছে ও নির্দেশে নতুন  শপথ গ্রহণের জন্য এই দিন ধার্য করা হয়েছে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে পশ্চিমবঙ্গ একাধিকবার সফরে এসে মোদি সর্বশেষ ব্যারাকপুরের সমাবেশে বলেছিলেন, এই আত্মবিশ্বাস নিয়ে আজ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিচ্ছি যে আগামী ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নতুন সরকার গঠনের সময়ে ফের এই রাজ্যে এসে আগামী ৯ মে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার।

আরও পড়ুন-

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে হুঁশিয়ারি জাভানির

প্রায়ই বিভিন্ন সভা-সমাবেশে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার বিভিন্ন কবিতার উক্তি স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমাবর নির্বাচনের ফলাফল প্রকাশের পর নয়াদিল্লিতে বিজেপির সদরদপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পংক্তি উধ্বৃত করে বলেছেন, “বিজেপির লক্ষ্য হলো এমন এক বাংলা গড়া ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।”

এবারের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়ে বিজেপি পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনেই বিজয়ী হয়েছে। নির্বাচনের গেজেটেড ফলাফল প্রধান নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগার ওয়ালের কাছে আজ মঙ্গলবার হস্তান্তর করবেন ভারতের নির্বাচন কমিশনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এস বি জোশি এবং সুজিত কুমার মিশ্র।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪