| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুশ হামলায় ৫ জন নিহত

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 62375 বার পঠিত
রুশ হামলায় ৫ জন নিহত

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোহাজের গ্যাস উৎপাদন স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৩ হাজার ৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

নাফতোহাজের সিইও সের্হি কোরেটস্কি জানিয়েছেন, পোলতাভা ও খারকিভ অঞ্চলের গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোতে এ হামলায় নাফতোহাজের তিনজন কর্মী এবং জরুরি সেবার দুইজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩৭ জন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো জানিয়েছেন, প্রাথমিক হামলার পর আগুন নেভাতে আসা উদ্ধারকর্মীদের লক্ষ্য করে রাশিয়া দ্বিতীয় দফায় ইচ্ছাকৃত হামলা চালালে দুইজন উদ্ধারকর্মী নিহত হন। এই ঘটনায় মোট ২৩ জন উদ্ধারকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন-

রবী ঠাকুরের জন্মদিনে পশ্চিমবঙ্গে বিজেপির শপথ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেও এ ধরনের হামলা রাশিয়ার “নির্লজ্জ আচরণের”          ]বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের বিমান বাহিনীর অভিযোগ রাতভর ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৬৪টি ড্রোন হামলা চালানো হলে এর মধ্যে অধিকাংশ প্রতিহত করা সম্ভব  হলেও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ১৪টি স্থানে আঘাত হানে। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪