| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারচুপির অভিযোগে সরব মমতা, পদত্যাগে ‘না’

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 62286 বার পঠিত
কারচুপির অভিযোগে সরব মমতা, পদত্যাগে ‘না’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, নির্বাচনের ফলাফল জনমতের প্রকৃত প্রতিফলন নয়; বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির ‘গভীর ষড়যন্ত্র’ কাজ করেছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সাংবাদিক সম্মেলনে হারের ব্যাখ্যা দিতে গিয়ে এমনটি জানিয়েছেন তিনি। 

পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, এই লড়াই ছিল একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা। তাই প্রতিকূলতা সত্ত্বেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে জোর আলোচনা চললেও, বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে তিনি আপাতত পদ ছাড়ছেন না এবং পরিস্থিতি মোকাবিলায় দলকে নেতৃত্ব দিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪