| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 60247 বার পঠিত
মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, তাদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমের কথা বিবেচনায় নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেসব শিক্ষার্থী  নির্দিষ্ট সময়ে কোন অসুবিধার কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি, তারা বিলম্ব ফি দেওয়া সাপেক্ষে অনলাইনে ‘ইএসআইএফ’ পূরণ করতে পারবে। ৫ মে থেকে ২০ মে পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর ফি জমা হওয়ার পর তথ্য আপলোডের সুযোগ তৈরি হবে এবং অনলাইনে তথ্য এন্ট্রির সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে পর্যন্ত।

আরও পড়ুন-

দেশব্যাপী আঞ্চলিক প্রগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

এই বর্ধিত সময়ে শুধুমাত্র নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার সুযোগ থাকবে। এর আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার কোনো সুযোগ এখানে থাকবে না। রেজিস্ট্রেশন ফি জমা বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো কারিগরি সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর ব্যবহার করে অফিস সময়ের মধ্যে নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪