| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠকে আরাগচি

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 60771 বার পঠিত
চীনের পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠকে আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বুধবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছে।  

আরাগচির এই বেইজিং সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বেইজিংয়ে আসার এক সপ্তাহ আগে,আরাগচি রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই তার এই চীন সফর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। 

আরও পড়ুন-

প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা ট্রাম্পের

এদিকেমার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সফরের প্রেক্ষাপটে চীনকে আহ্বান জানিয়েছেন,তারা যেন ইরানকে জানায়,তাদের বর্তমান পদক্ষেপ দেশটিকে ‘বিশ্বব্যাপী বিচ্ছিন্নতার’ দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের এক সপ্তাহ পরই  চীন সফরের পরিকল্পনা রয়েছে। সফরকালে ট্রাম্পের চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪