| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হতে কংগ্রেসের শর্ত

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 61377 বার পঠিত
থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হতে কংগ্রেসের শর্ত

থালাপতি বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে ২৩৪টি আসনের মধ্যে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে। একটি  সরকার গঠনের জন্য ১১৮টি আসন প্রয়োজন,তাই থালাপতির দল রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেসসহ কয়েকটি দলের দারস্থ হয়েছে। বুধবার (৬ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কংগ্রেস টিভিকে শর্ত দিয়েছে,যদি থালাপতি বিজয় কংগ্রেসের সমর্থন চান তাহলে বিজেপি এবং বিজেপি সমর্থিত কোনো দলের সঙ্গে জোট করা যাবে না।

থালাপতি বিজয়ের দলের কর্তারা বিজেপির মিত্র এআইএডিএমকে এর বস ইদাপ্পাদি কে পালানিস্বামীর সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করার পর কংগ্রেস  থেকে এ বার্তা দেওয়া হয়, কংগ্রেস তাদের সমর্থন টিভিকে-কে তখনই দেবে যখন তারা বিজেপি সংশ্লিষ্ট কারও সঙ্গে কোনো ধরনের জোট করবে না।

আরও পড়ুন-

চীনের পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠকে আরাগচি

তামিলনাড়ুতে ৫টি আসনে জয় পাওয়া কংগ্রেস যদি এখন থালাপতির সঙ্গে যোগ দেয় তাহলে আসনের সংখ্যা দাঁড়াবে ২১৩তে। কিন্তু থালাপতি বিজয় দুটি আসনে নির্বাচন করায় তাকে একটি আসন ছেড়ে দিতে হলে আসনের সংখ্যা ২০৭ এ নামবে। আর কংগ্রেসের আসনসহ মোট ২১২টি আসন হলেও তাদের আরও ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে।

এদিকে থালাপতির টিভিকে ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সঙ্গেও যোগাযোগ করেছে। এ দলগুলো তাকে সমর্থন দিলে তাহলেই তিনি সরকার গঠন করতে পারবেন থালাপতি বিজয়ের টিভিকে।


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪